Home চুনারুঘাটচুনারুঘাটে শতাধিক ফেন্সিডিলসহ যুবক আটক

চুনারুঘাটে শতাধিক ফেন্সিডিলসহ যুবক আটক

০ comments
Habiganj-News-চুনারুঘাটে-শতাধিক-ফেন্সিডিলসহ-যুবক-আটক

হবিগঞ্জের চুনারুঘাটে ১০৫ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ।
মঙ্গলবার ভোরবেলা পৌরসভার গোল চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক যুবক ভোলা জেলার লালমোহন উপজেলার বালুচর একাকার আব্দুল মান্নানের ছেলে রুবেল (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ভূপেন্দ্র চন্দ্র বর্মন সহ একদল পুলিশ চুনারুঘাট পৌরএলাকায় অভিযান চালিয়ে ১০৫ বোতল ফেন্সিডিলসহ একজনকে আটক করা হয়।

এসময় মাদক বহনকৃত একটি পিকআপ জব্দ করা হয়। আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে ।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আশরাফ সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

You may also like