Home নবীগঞ্জনবীগঞ্জে স্বামীর নির্যাতনে ইঁদুরের বিষ খেয়ে স্ত্রীর আত্বহত্যার চেষ্টা!

নবীগঞ্জে স্বামীর নির্যাতনে ইঁদুরের বিষ খেয়ে স্ত্রীর আত্বহত্যার চেষ্টা!

০ comments
nabiganj-নবীগঞ্জ-উপজেলা

শাহরিয়ার আহমেদ শাওন, নবীগঞ্জ

নবীগঞ্জে স্বামীর নির্যাতন সইতে না পেরে ইঁদুরের বিষ খেয়ে আত্বহত্যা করার চেষ্টা চালিয়েছে স্ত্রী হুশিয়ারা বেগম (২৭)।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধা ৭ টার সময় নবীগঞ্জ উপজেলার সর্দারপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।

সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত হুঁশিয়ারা বেগমের স্বামী আমজাত আলী বিনা অজুহাতে স্ত্রীকে মারধর করতেন। স্ত্রীর প্রতি কোন খেয়াল না রেখে আমজাত আলী অন্য আরেকটি বিয়ে করে তাকে নিয়ে সংসার অতিবাহিত করছে। হুশিয়ারা বেগম এসব সহ্য করতে না পেরে ঘরে থাকা ইঁদুরের বিষ খেয়ে আত্বহত্যা করার চেষ্টা চালান বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষ খেয়ে ঘরের মাঝে ছটফট করতে থাকলে আশেপাশের লোক জন দেখতে পেয়ে থাকে উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কঅম্পলেক্সে নিয়ে আসেন।

এসময় কর্তব্যরত চিকিৎসক মুখে নল ঢুকিয়ে পেটের ভিতর থেকে বিষ বেড় করতে সক্ষম হন।

You may also like