Home নবীগঞ্জনবীগঞ্জে ছোট ভাইর হাতে বড় ভাই খুন

নবীগঞ্জে ছোট ভাইর হাতে বড় ভাই খুন

০ comments
নবীগঞ্জে ছোট ভাইর হাতে বড় ভাই খুন

কামরুল হাসান কাজল

নবীগঞ্জে জমির টাকা নিয়ে ছোট ভাইর হাতে বড় ভাইর খুনের অভিযোগ পাওয়া গেছে। জানা যায় যে,গত ২৬ জুলাই সোমবার বিকেলে নবীগঞ্জ উপজেলার পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের হলিমপুর গ্রামে তাদের নিজ বাড়িতে এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। উমান প্রবাসী নিহত গৌরাঙ্গ দাস (৫৫) মৃত বিরীন্দ্র দাশের পুত্র।

জমির রমজমার টাকা নিয়ে দুই ভাইয়ের মাঝে দীর্ঘদিন ধরে বাকবিতন্ডের এক পর্যায়ে ছোট ভাই তার বড় ভাই গৌরাঙ্গ দাসের গলা টিপে ধরে শ্বাসরোধ করে দেয়ালে ধাক্কা দিয়ে ফেলে দেয়।পরিবারের লোকজন ও স্থানীয় লোকজন গৌরাঙ্গ দাসকে উদ্ধার করে ইনাতগঞ্জের এক ক্লিনিকে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশটি উদ্ধার করে নবীগঞ্জ থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য লাশটি হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি তবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ জানান,লাশটি উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

 

You may also like