Home আজমিরীগঞ্জআজমিরীগঞ্জ বাজারে অগ্নিকান্ড, কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

আজমিরীগঞ্জ বাজারে অগ্নিকান্ড, কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

০ comments

আজমিরীগঞ্জ পৌরসভাধীন টানবাজারের শ্রীশ্রী রাধাগোবিন্দ জিউর আখড়ার অদূরে মোঃ রাজ্জাক মিয়ার মালিকাধীন ব্যবসা প্রতিষ্টান সংলগ্ন বাসার একটি কক্ষে আজ রবিবার রাত অনুমানিক ৮ টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভূক্তভোগীরা জানায়।

এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার টানবাজারের শ্রীশ্রী রাধাগোবিন্দ জিউর আখড়ার অদূরে আজ রবিবার রাত আনুমানিক ৮ ঘটিকায় রাজ্জাক মিয়ার মালিকাধীন ৩ তলা ভবনের পিছনের একটি কক্ষে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এ সময় বাসাতে কেউ ছিল না। ধোঁয়ার কুন্ডলি দেখে আশপাশের লোকজন শোর-চিৎকার শুরু করে। আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনার আপ্রাণ চেষ্টা করে। শ্যালো মেশিনের মাধ্যমে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এরই মধ্যে কক্ষে রক্ষিত ফ্রিজ, টেলিভিশন, মূল্যবান আসবাবপত্র আগুনে ভস্মিভূত হয়ে যায়। যার অনুমানিক মূল্য কয়েক লক্ষাধিক টাকা। খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুঁটে আসে।

You may also like