Home আজমিরীগঞ্জএমপি আবু জাহির ও সহ ধর্মীনির সুস্থতা কামনায় আজমিরীগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল

এমপি আবু জাহির ও সহ ধর্মীনির সুস্থতা কামনায় আজমিরীগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল

০ comments
এমপি আবু জাহির ও সহ ধর্মীনির সুস্থতা কামনা

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জে স্বাস্থ্য বিধি মেনে এমপি আবু জাহির ও উনার সহ ধর্মীনি আলেয়া জাহির করোনা ভাইরাস থেকে মুক্তির কামনায় ও দ্রুত সুস্থতার জন্য দোয়া ও মিলাদ মাহফিল করা হয়।

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি মহোদয় ও উনার সহধর্মীনি আলেয়া জাহির করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় দ্রুত সুস্হতা কামনার জন্য আজ শুক্রবার ০৯ জুলাই আছরের নামাজের পর পর আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী বঙ্গবন্ধু লীগের আহবায়ক মিজানুর রহমান (মিজান) এর উদ্দ্যোগে ভূইয়া মার্কেটে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় স্হানীয় মুসল্লীগন ও আজমিরীগঞ্জ আওয়ামী বঙ্গবন্ধু লীগের নেতৃবৃন্দগন, এমপি আবু জাহির ও তাঁর সহধর্মীনির দ্রুত সুস্হতার জন্য আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করেন।

You may also like