Home শায়েস্তাগঞ্জশায়েস্তাগঞ্জে বিষপানে এক নারীর রহস্যজনক মৃত্যু

শায়েস্তাগঞ্জে বিষপানে এক নারীর রহস্যজনক মৃত্যু

০ comments
আত্মহত্যা

শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া গ্রামে বিষপানে রাহেনা আক্তার নামের এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের বেনু মিয়ার স্ত্রী।

গত মঙ্গলবার রাতে স্বামীর সাথে অভিমান করে সে বিষপান করে ছটফট করতে থাকে। ঘটনার পর থেকেই তার স্বামী পালিয়ে গেছে।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ১২টায় সে মারা যায়।

গতকাল বুধবার সদর থানা পুলিশ লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করে। পুলিশ জানিয়েছে, কি কারণে বিষপান করে তা জানা যায়নি। তদন্ত চলছে।

You may also like