Home আজমিরীগঞ্জআজমিরীগঞ্জে হতদরিদ্রের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

আজমিরীগঞ্জে হতদরিদ্রের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

০ comments
আজমিরীগঞ্জে হতদরিদ্রের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

কনৌজ ব্যানার্জিঃ আজমিরীগঞ্জ সদর ইউনিয়নে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ২ ‘শ জন হতদরিদ্রের মাঝে নগদ ১ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।

জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলার ১ নং সদর ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে জনপ্রতি ৫’শ টাকা করে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনের মাঠে ২’শ জন হতদরিদ্রদের মাঝে স্বাস্হ্যবিধি, সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে, মোট ১ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মতিউর রহমান খান, সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ মমিনুর রহমান সজীব, মহিলা ভাইস চেয়ারম্যান, সীমা রানী সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী , ইউপি চেয়ারম্যান-সচিব ও অফিসারবৃন্দ।

You may also like