Home হবিগঞ্জবঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশুদিবসে জেলা প্রশাসনের দিনব্যাপী নানা অনুষ্ঠান

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশুদিবসে জেলা প্রশাসনের দিনব্যাপী নানা অনুষ্ঠান

০ comments

আজ ১৭ মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে জন্মগ্রহণ করেন।

দিনটি উদযাপনের জন্য জেলা প্রশাসন, হবিগঞ্জ দিনব্যাপী নানা কার্যক্রম গ্রহণ করেছে। সকালে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ইশরাত জাহান।

এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির এমপি। আরো উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার, সিভিল সার্জন, ডিডি এনএসআই সহ জেলার সকল দপ্তর প্রধানগণ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল ও কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ সহ জেলার সকল পেশার ও শ্রেণির মানুষ।

You may also like