Home মাধবপুরমাধবপুরের নবাগত ইউ. এন. ও ফাতেমা-তুজ জোহরার মতবিনিময় সভা

মাধবপুরের নবাগত ইউ. এন. ও ফাতেমা-তুজ জোহরার মতবিনিময় সভা

by Habiganj News 24
০ comments

মাধবপুরের নবাগত ইউ এন ও ফাতেমা-তুজ জোহরার মতবিনিময় সভা

মাধবপুর প্রতিনিধিঃ

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নব নিযুক্ত নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ জোহরা পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে এসিল্যান্ড মহিউদ্দীন আহম্মেদ এর পরিচালনায় পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মাধবপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মানিক, কৃষি কর্মকর্তা আল মামুন, চেয়ারম্যান শহীদ উদ্দীন চৌধুরী, বাবুল হোসেন খান, মাধবপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠান, আপন মিয়া, সফিকুর রহমান, প্রেসক্লাব সভাপতি মহিউদ্দীন আহম্মেদ, সেক্রেটারি মোঃ সাব্বির হাসান, বীর মুক্তিযোদ্ধা সুকমল রায়, ব্যবসায়ী মনোজ পাল, দুলাল মোদক, শিক্ষক ফয়ছল চৌধুরী, মোঃ হাউশ মিয়া প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের প্রধানগন, মার্চেন্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সুধীজন। নবনিযুক্ত ইউ এন ও জনাবা ফাতেমা-তুজ জোহরা বলেন, একটি সমৃদ্ধ মাধবপুর বিনির্মানে আমি উপস্থিত সবার সহযোগিতা কামনা করি ।

জানা গেছে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ জোহরা ৩৩তম বিসিএস ক্যাডারের একজন কর্মকর্তা । ২০১৪ সালে মনোহরদীর জেলা প্রশাসক কার্যালয়ে এসিল্যান্ড হিসাবে তিনি যোগদান করেছিলেন । পরবর্তীতে সিলেটের বিশ্বনাথ উপজেলায় তিনি ই-নামজারীতে বিশেষ ভূমিকা রাখেন এবং সিলেট বিভাগের শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে মনোনীত হন।

২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি সিলেট বিভাগীয় কার্যালয় হতে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি পদায়ন হয়ে বদলি হন। ব্যাক্তিগত জীবনে তিনি এক সন্তানের জননী। উনার স্বামীও বিসিএস ক্যাডারের একজন কর্মকর্তা বলে জানা গেছে।

You may also like