Home হবিগঞ্জহবিগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে জেলা প্রশাসনের কর্মকর্তাদের ১ দিনের বেতন প্রদান

হবিগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে জেলা প্রশাসনের কর্মকর্তাদের ১ দিনের বেতন প্রদান

০ comments
হবিগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে জেলা প্রশাসনের কর্মকর্তাদের ১ দিনের বেতন প্রদান

হবিগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের জন্য জেলা প্রশাসনের কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে একদিনের বেতনের চেক প্রদান করা হয়েছে৷

আজ ১৫ই ফেব্রুয়ারি দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তার কার্যালয়ে হবিগঞ্জ জেলার কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণ সংক্রান্ত কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তারেক মোহাম্মদ জাকারিয়ার কাছে জেলা প্রশাসনের সকল কর্মকর্তার ১ দিনের বেতনের চেক প্রদান করেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তারসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্হিত ছিলেন৷

উল্লেখ্য হবিগঞ্জ জেলায় কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণ এর জন্য জেলা প্রশাসনের সকল কর্মকর্তাগণ ১ দিনের বেতন দেওয়ার জন্য ইতঃপূর্বে প্রতিশ্রুতি প্রদান করেছিলেন৷

You may also like