Home মাধবপুরশহরে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

শহরে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

০ comments
শহরে-ফাঁস-দিয়ে-যুবকের-আত্মহত্যা

হবিগঞ্জ জেলা শহরের শায়েস্তানগর এলাকায় মুন্না মিয়া (১৬) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের ফারুক মিয়ার পুত্র।

বৃহস্পতিবার বিকালে ঘরের দরজা বন্ধ করে পরিবারের অগচরে তীরের সাথে গলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তবে কি কারনে তিনি আত্মহত্যা করেছে কেউ বলতে পারেনি।

নিহত মুন্নার বাড়ি মাধবপুর উপজেলার পিয়াম গ্রামে। বর্তমানে তিনি শহরের শায়েস্তানগর এলাকার বাসিন্দা।

খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর হাসপাতালে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

You may also like