Home আলোচিত সংবাদঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বছরের দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ

ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বছরের দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ

by Habiganj News 24
০ comments

ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বছরের দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার শতবর্ষীরও বেশি হওয়া ঐতিহ্যবাহী শিক্ষা-প্রতিষ্ঠান শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে আজ তথা নতুন বছরের দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়েছে। শনিবার (০২ জানুয়ারী) সকাল সাড়ে দশটায় বিদ্যালয়ে করোনা পরিস্থিতির কারণে অন্যান্য বছরের ন্যায় জাকজমকপূর্ণ বিদ্যালয়ে আয়োজন না হলেও সীমিত পরিসরে বছরের দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই বিতরণের ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে।

শতবর্ষী ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশীদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার জগদীশ দাশ তালুকদার, শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক অভিভাবক প্রতিনিধি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর।

প্রধান অতিথি বলেন, এ বছর হবিগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে বই দেওয়া হয়েছে। করোনা মহামারির মধ্যেও বর্তমান সরকারের প্রচেষ্ঠায় শিক্ষার্থীদের পড়াশোনার যাতে ব্যাঘাত না ঘটে, সেই কথা চিন্তা করে নতুন বই বছরের প্রথম দিনে হবিগঞ্জ বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জে.কে.এইচ.কে হাই স্কুল এন্ড কলেজ এবং দ্বিতীয় দিনে শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ শুরু করেছে।

এদিকে প্রথম দিনে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। সরকারের কাছে শিক্ষার উন্নয়নের প্রাধান্য বেশি। চলমান শীত মৌসুমে কোমলমতি শিক্ষার্থীদেরকে সতর্ক থাকার অনুরোধ এবং অভিভাবকরা যেন বাড়িতে তাদের সন্তানদের নিয়মিত লেখাপড়া করে সেদিকে গুরুত্বারোপ করার আহ্বান করেছেন। এসময় আরও উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মহিবুর রহমান, শিক্ষক-শিক্ষিকাসহ অভিভাবকবৃন্দ।

বক্তব্য শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে ২০২১ সালের নতুন বই তুলে দেন।

You may also like