Home আজমিরীগঞ্জভিক্ষুক মুক্ত হবিগঞ্জ গঠনের লক্ষ্যে আজমিরীগঞ্জে ৩০ ভিক্ষুকে পুনর্বাসন

ভিক্ষুক মুক্ত হবিগঞ্জ গঠনের লক্ষ্যে আজমিরীগঞ্জে ৩০ ভিক্ষুকে পুনর্বাসন

০ comments
ভিক্ষুক মুক্ত হবিগঞ্জ গঠনের লক্ষ্যে আজমিরীগঞ্জে ৩০ ভিক্ষুকে পুনর্বাসন

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় ৩০জন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) বিকেলে ভিক্ষুক মুক্ত হবিগঞ্জ গঠনের লক্ষ্যে আজমিরীগঞ্জ উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন- আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসন জানান, প্রাথমিক পর্যায়ে উপজেলার ৫ টি ইউনিয়ন থেকে মোট ৩০ জন ভিক্ষুক নির্বাচিত করে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে।

You may also like