Home চুনারুঘাটচুনারুঘাটে ভারতীয় ফেন্সিডিল জব্ধ

চুনারুঘাটে ভারতীয় ফেন্সিডিল জব্ধ

০ comments
Chunarughat-Fancidel

চুনারুঘাট ছনখলা গ্রামে ১০ বোতল ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় জব্ধ করেছে গ্রামবাসী।আজ মঙ্গলবার সকাল ১১টায় ২জন মাদক ব্যবসায়ী ফেন্সিডিল নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীর সন্দেহ হলে তাদের আটক করতে ধাওয়া করে। পরে তারা মাদকের ব্যাগ রেখে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন ব্যাগ তল্লাসি করে ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্ধ করে।বিষয়টি চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক কে অবহিত করলে তিনি এসআই জাহাঙ্গীর, এএসআই আওলাদ হোসেন,এএসআই মোঃ সাদেকুর রহমান কে পাঠিয়ে জব্ধ মাদক থানায় নিয়ে যান।

You may also like