Home করোনা ভাইরাসপুলিশসহ কুলাউড়ায় করোনা আক্রান্ত ৬, মোট ১৮৫

পুলিশসহ কুলাউড়ায় করোনা আক্রান্ত ৬, মোট ১৮৫

০ comments
Covid-19-Habiganj-News

হাবিবুর রহমান সাঈদঃ (কোভিড-১৯) করোনা ভাইরাস উপসর্গের সন্দেহে কুলাউড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে (১২ আগস্ট) বুধবার রাতে আরও ৬ জনের করোনা শনাক্তের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এনিয়ে কুলাউড়ায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৮৫ জন।

কুলাউড়া হাসপাতাল সূত্রে জানা গেছে যে ৬জন করোনা পজিটিভ রিপোর্টের মধ্যে কুলাউড়া শহরের ব্যাংক ম্যানেজার ১ জন, দারিদ্র বিমচন কার্যালয়ের ১ জন, কুলাউড়া থানা পুলিশের ১ জন কুলাউড়া ব্রাম্মণবাজার ইউনিয়নের চা বাগানের ১ জন, হাজিপুর ইউনিয়নের হাসিমপুর এলাকার ১ জন ও পৃথিমপাশা ইউনিয়নের সম্মান এলাকার ১ জনসহ মোট ৬ জন করোনায় শনাক্ত হয়েছেন।

কুলাউড়ায় করোনা আক্রান্তের সংখ্যা মোট দাঁড়ালো ১৮৫ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ১৩০জন এবং হোম আইসোলেশনে রয়েছেন ৫৫ জন হাসপাতাল সূএে জানা গেছে।

You may also like