Home আন্তর্জাতিককরোনায় আক্রান্ত পাকিস্তানের কিংবদন্তি শহীদ আফ্রিদি

করোনায় আক্রান্ত পাকিস্তানের কিংবদন্তি শহীদ আফ্রিদি

১ comment

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক  শহীদ খান আফ্রিদি।

আজ শনিবার দুপুরে নিজের করোনা আক্রান্তের খবর ফেসবুক পেইজে এবং তার টুইটারে  জানিয়েছেন আফ্রিদি নিজেই।

আফ্রিদির টুইট করা পোস্ট।

নিজেই তিনি লিখেছেন, ‘বৃহস্পতিবার থেকেই অস্বস্তি লাগছিল আমার। শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করছিলাম। এরপর কোভিড-১৯ টেস্ট করাই। দুর্ভাগ্যবশত পরীক্ষার ফল পজিটিভ এসেছে। দ্রুত আরোগ্য লাভের জন্য সবার দোয়া চাইছি। ইনশাআল্লাহ।’

আফ্রিদির আগে পাকিস্তানের আরও বেশ কয়েকজন ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুজন সাবেক ক্রিকেটার করোনা সংক্রমিত হয়েছে প্রাণ হারিয়েছেন।

You may also like

Comments are closed.