Close
Optional callout text
Hello World!

মাধবপুরে ভারতীয় নাগরিকদের পিটুনিতে মারা যাওয়ার ব্যাক্তির লাশ হস্তান্তর

মোঃজাকির হোসেনঃ গরু চোর সন্দেহে ভারতীয় নাগরিকদের পিটুনিতে নিহত বাংলাদেশের হবিগঞ্জের মাধবপুর উপজেলার মালঞ্চপুর গ্রামের লোকমান হোসেন (৩২) এর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় সকল আনুষ্ঠানিকতা সেরে নিহতের পরিবারের নিকট লাশ হস্তান্তরা করা হয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছেন।

মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মুর্শেদ আলম জানান, শুকবার বিকেলে লাশ হস্তান্তর নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

ভারতের পক্ষে পতাকা বৈঠকে নেতৃত্ব দেন ১২০ ব্যাটালিয়ানের মোহনপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার শশি কান্ত ও বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ধর্মঘর বিজিবি’র সুবেদার দেলোয়ার হোসেন।

মাধবপুরে ভারতীয় নাগরিকদের পিটুনিতে মারা যাওয়ার ব্যাক্তির লাশ হস্তান্তর

পরে সন্ধ্যা ৭ টার দিকে বাংলাদেশ ভারত সীমান্তের হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোহনপুর সীমান্তের ১৯৯৪/৪ এস পিলারের নিকট দিয়ে লাশ বিজিবি ও পুলিশের নিকট হস্তান্তর করেন ভারতের বিএসএফ।

বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল, নিহতের বড় ভাই হুমায়ুন।

সেখানে পুলিশের কিছু প্রয়োজনীয় কাজ সেরে লোকমান হোসেনের লাশ তার ভাই হুমায়ুনের নিকট বুজিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য গত ২৪ মে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে লোকমান হোসেন ভারতের ত্রিপুরা রাজ্যের মোহনপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে তার ফুফুর বাড়িতে যাবার সময় ভারতীয় নাগরিকরা তাকে গরু চোর ভেবে পিটিয়ে আহত করে।

 

ভারতীয় নাগরিকের পিটুনীতে বাংলাদেশী নিহত
নিহত লোকমান হোসেন

ভারতের পশ্চিম ত্রিপুরা রাজ্যের সিধাই থানা পুলিশ মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে লোকমানের মৃত্যু হয়।

তারপর থেকে লাশ হস্তান্তর করার প্রক্রিয়া শুরু হয়। অবশেষে শুক্রবার সন্ধ্যায় লাশ হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষি বাহিনী বিএসএফ।

scroll to top