Close
Optional callout text
Hello World!

নবীগঞ্জে ঢাকা ফেরত গার্মেন্টস কর্মী করোনায় আক্রান্ত

ঈদ উপলক্ষে বাড়ি এসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন একজন গার্মেন্টস কর্মী। তার বাড়ী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাঁক ইউনিয়নে রাধাপুর গ্রামে ।

পুরো উপজেলায় বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২৩ জন। গতকাল সোমবার (২৫ মে) রাত নয়টায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে আরো জানা যায়, ওই মহিলা স্বপরিবারে ঢাকায় বসবাস করতো। গত কয়েকদিন আগে ঢাকা থেকে ঈদ উপলক্ষে বাড়ি আসেন তারা। আক্রান্তদের হাসপাতালে আনার প্রস্তুতি চলছে।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. চম্পক কিশোর সাহা গতকাল রাতে জানান, আজ সোমবার রাত ৯টায় ১ জন স্বাস্থ্য কর্মীর নমুনার ফলাফল হাতে পেয়েছি। এর মধ্যে উপজেলায় ২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ১৪ জন।

তিনি আরও জানান, নবীগঞ্জে আজ ২২ জনের রির্পোট এসেছে এর মধ্যে ২১জনের রিপোর্ট নেগেটিভ ও ১ জনের পজেটিভ রির্পোট তারা হাতে পেয়েছেন।

scroll to top