Home সিলেটফেঞ্চুগঞ্জ উপজেলায় আরও নতুন ২ জন আক্রান্ত

ফেঞ্চুগঞ্জ উপজেলায় আরও নতুন ২ জন আক্রান্ত

০ comments
Covid-19-Habiganj-News

ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায় আরও নতুন ২ জন করোনায় আক্রান্ত। এখন ফেঞ্চুগঞ্জে আক্রান্তের সংখ্যা ৮ এ গিয়ে দাড়ালো। ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করছে।

ফেঞ্চুগঞ্জে ২৪ ঘন্টায় নতুন করে ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ২ জনই পুরুষ। একজন সার কারখানা এলাকা ও আরেকজন ফেঞ্চুগঞ্জ থানার পুুলিশ সদস্য।

শুক্রবার (২২ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাদের করোনা পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায়।

You may also like