Home নবীগঞ্জনবীগঞ্জে শালিকাকে ধর্ষণ অতঃপর ভিডিও ধারণ

নবীগঞ্জে শালিকাকে ধর্ষণ অতঃপর ভিডিও ধারণ

০ comments
ধর্ষণ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুলাভাইয়ের লালসার শিকার শালিকা, অতঃপর  ভিডিও ধারণ করা হয়েছে।

জানা যায় কম্পিউটার প্রশিক্ষণের নামে দুলাভাইয়ের লালসার শিকার হয়েছে শালিকা। ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ উপজেলার বড়চর গ্রামে।

সিলেট জেলার দক্ষিণ সুরমা, মগলা বাজার থানার দাউদপুর ইউনিয়নের সুড়িগাও গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে লন্ডন প্রবাসী আবুল হোসেন (৫৫) তার শালিকাকে কম্পিউটার প্রশিক্ষণের প্রলোভন দেখিয়ে তার নিজ বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ও মোবাইল ফোনে অশ্লিল ভিডিও ধারণ করে।

ভয়ে অসহায় মেয়েটি এখন মামলা করতে সাহস পাচ্ছে না। তবে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে অসহায় পরিবার।

এ ব্যপারে লন্ডন প্রবাসী আবুল হোসেন এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ছবি ফেরত দিয়েছি তোমরা যা মন চায় তাই করো।

এদিকে, অভিযোগকারীর কান্না জড়িত একটি ভিডিও সংবাদকর্মীদের হাতে রয়েছে। মেয়েটি কান্নাকাটি করে জানায়, আমি মাননীয় প্রধানমন্ত্রী ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিচার চাই।

You may also like