Close
Optional callout text
Hello World!

নূরপুর ইউপি চেয়ারম্যান কে বরখাস্ত করেছে মন্ত্রণালয়

নূরপুর ইউপি চেয়ারম্যান কে বরখাস্ত করেছে মন্ত্রণালয়

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউপি চেয়ারম্যান মুখলিছ মিয়াকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

তার বিরুদ্ধে ত্রানের চাল ও ভিজিডির চাল আত্মসাৎতের অভিযোগ উঠেছিলো। সাময়িক বরখাস্ত সংক্রান্ত স্থানীয় সরকার বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ উপজেলার ৭নং নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান সরকারি ত্রাণের চাল ও ভিজিডির চাল আত্মসাতের অভিযোগ এনে শুক্রবার (৮ মে) রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত রানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৭শ’ কেজি চাল জব্দ করে এবং অভিযোগের সত্যতা পায়।

এ ছাড়া ৩০০ কেজি চালের কোনো হদিস পাওয়া যায়নি। চেয়ারম্যান মুখলিছ মিয়া গ্রেফতার এড়াতে পালিয়ে গেলেও তার বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

পরে গত ৯ মে রাতে শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ চেয়ারম্যান মুখলিছ মিয়াকে দল থেকে বহিস্কার করে।

শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল ও সাধারণ সম্পাদক ১১নং ব্রহ্মণডুরা ইউনিয়নের চেয়ারম্যান হোসেইন মোহাম্মদ আদিল জজ মিয়ার যৌথ স্বাক্ষরে তাকে বহিষ্কার করা হয়।

Comments are closed.

scroll to top