Close
Optional callout text
Hello World!

চনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে বাধা দেয়ায় ৩ সরকারী কর্মচারীকে পিঠিয়ে আহত

চনারুঘাটে অবৈধ বালু উত্তোলনে বাধা দেয়ায় ৩ সরকারী কর্মচারীকে পিঠিয়ে আহত

(প্রতীকী ছবি)

চনারুঘাটে অবৈধ পন্থায় সরকারী জমি থেকে বালু উত্তোলনে বাধা দেয়ায় ৩ সরকারী কর্মচারীকে পিঠিয়ে আহত হত করেছে বালু ব্যবসায়ীরা। উপজেলার শিরিকান্দি ভুমি অফিসের অফিস সহায়ক ফারুক আহম্মদ, বিশগাঁও ভুমি অফিসের অফিস সহায়ক হুসাইন আহম্মদ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারন শাখার অফিস সহায়ক ছায়েদ আলীকে আহত করেছে বালু ব্যবসায়ীরা।

রবিবার সকাল ৯ টার সময় ঘটনাটি ঘটেছে আহম্মদাবাদ ইউপির ছয়শ্রী গ্রামে। এ ঘটনায় ইউপি সদস্য শফিকুর রহমান সাফু, ছয়শ্রী গ্রামের মোশাহিদ, রুবেল মিয়া, আলামিন, সুহেল ও শাহী মিয়ার নামে চুনারুঘাটে সহকারী কমিশনার (ভুমি) বরাবরে অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত ফারুক আহম্মদ বলেন, ছয়শ্রী গ্রাম দিয়ে প্রবাহিত সুতাং নদী থেকে সিলিকা বালু চুরির খবর পেয়ে জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহায়ক ছায়েদ আলী বালু চুরির ছবি তুলতে যান। এসময় বালু চোরেরা ছায়েদকে মারধোর করতে থাকে।

খবর পেয়ে বিশগাও ভুমি অফিসে কর্মরত হুসাইন আহম্মদ ও ফারুক আহম্মদ ঘটনাস্থলে গেলে বালু চোরেরা তাদের উপর চড়াও হয়। আহত ব্যক্তিদের শোর চিৎকারে এলাকার লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে হলে বালু চোরদের কবল থেকে তাদেরকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে প্রেরণ করেন।

এলাবাবাসিরা জানান, ছয়শ্রী গ্রামের সুতাং নদী থেকে বিগত ৫ বছর ধরে ইউপি সদস্য সাফু ও তার লোকজন অবৈধ ভাবে বালু উত্তোলন করে পাচার করেছেন। গ্রামের লোকজন বালু উত্তোলনে বেশ কয়েকবার বাধা দিয়েছেন কিন্তু প্রভাবশালী ইউপি সদস্য সাফু ভয় ভীতি দেখিয়ে সাধারন মানুষের মুখ বন্ধ রেখেছেন।

এ বিষয়ে ইউপি সদস্য শফিকুর রহমান সাফুর মুটোফোনে যোগাযোগের বার বার চেষ্টা করেও বন্ধ পাওয়া যায়।

scroll to top