Home করোনা ভাইরাসবিশ্বে করোনায় মৃত ২ লাখ ৩৬ হাজারের বেশি

বিশ্বে করোনায় মৃত ২ লাখ ৩৬ হাজারের বেশি

০ comments
Covid19-Habiganj

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৮০০ জনে। এ ছাড়া আক্রান্ত হয়েছে ৩৩ লাখ ৫০ হাজার ৯৭৬ জন। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছে ১০ লাখ ৬৪ হাজার ৬৯৩ জন। চিকিৎসাধীন রয়েছে ২০ লাখ ৫১ হাজার ৬৮২ জন এবং ৫০ হাজার ২৩৫ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এদিকে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরো দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭০ জন হলো।

এ ছাড়া নতুন করে আরো ৫৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আট হাজার ২৩১ জন আক্রান্ত হলো। ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এ পর্যন্ত ১৭৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন। গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম রোগী শনাক্ত করা হয়।

You may also like