Home আলোচিত সংবাদলিফটে চাপা পড়ে মৃত্যু

লিফটে চাপা পড়ে মৃত্যু

by Habiganj News 24
০ comments

ঢাকার তেজগাঁও এলাকায় লিফটে চাপা পড় ওমর ফারুক (৩৬) নামে এক ব্যক্তি মারা গেছেন।

গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গত রোববার সন্ধ্যায় ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ‘রোববার দুপুরের দিকে তেজগাঁও শাহিন ইন্টারন্যাশনল আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। লিফটের নিচে চাপা পড়লে তিনি মারা যান বলে প্রাথমিকভাবে জেনেছি।’

নিহতের স্ত্রী রেশমা আক্তার বলেন, ‘চট্রগ্রামের বিএম এনার্জি কোম্পানিতে এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন ফারুক। ঢাকায় একটি চাকরির ইন্টারভিউ দিতে এসেছিলেন। হোটেলের লিফট দিয়ে নামতে গেলে তা ছিড়ে পড়ে। ফারুক নিচে চাপা পড়েন।

You may also like