Home মাধবপুরমাধবপুরে তিন ভাইয়ের উদ্যোগে ১৫০ সুবিধাবঞ্চিত পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

মাধবপুরে তিন ভাইয়ের উদ্যোগে ১৫০ সুবিধাবঞ্চিত পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

০ comments
মাধবপুরে তিন ভাইয়ের উদ্যোগে ১৫০ সুবিধাবঞ্চিত পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

মোঃ জাকির হোসেনঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের মেরাশানি গ্রামে তিন ভাইয়ের ব্যক্তিগত উদ্যোগে ১৫০ টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার বহরা ইউনিয়নের মেরাশানি গ্রামে মর্নিং সান একাডেমি মাঠে শাহজালাল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক আ. জব্বার, আক্তার হোসেন এবং সৌদি প্রবাসী আশিকুল ইসলাম ছোট্রুর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মনতলা শাহজালাল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক আক্তার হোসেন, সাংবাদিক হামিদুর রহমান, দুলাল সিদ্দিকী, জাকির হোসেন, বিশিষ্ট মুরব্বি হাজী মকসুদ আলী, হাজী ইউনুস আলী, হাজী সাজু মিয়া, হাজী নূর মিয়া।

You may also like