Home অপরাধহবিগঞ্জের আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ! গুরুতর আহত অন্তত ৩০ জন

হবিগঞ্জের আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ! গুরুতর আহত অন্তত ৩০ জন

by Habiganj News 24
০ comments

হবিগঞ্জের আজমিরীগঞ্জের নোয়াগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে অর্ধশত লোক আহত হয়েছে। আহতদের আজমিরীগঞ্জ উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বিকেল ৫টায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, নোয়াগর গ্রামের সাবেক মেম্বার শাহাজাহান মিয়া ও একই গ্রামের বাসিন্দা আক্তার হোসেনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরেই আজ বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষের খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৩ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শেষ খবর পাওয়ার আগ পর্যন্ত আবিদুল (৫০) নামে একজন সহ গুরুতর আহত অন্তত ৩০ জন।

সংঘর্ষে উভয় পক্ষের প্রায় অর্ধশত লোক আহত হয়। আহতদের উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়।

এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ওসি মোশারফ হোসেন জানান, পূর্ব বিরোধ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ১৩ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

You may also like