Close
Optional callout text
Hello World!

টাইগারদের নতুন ক্যাপ্টেন : তামিম ইকবাল!

বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে তামিম ইকবালের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। রবিবার (৮ই মার্চ) তামিম ইকবালকে ওয়ানডে দলের ক্যাপ্টেন হিসেবে চূড়ান্ত করা হয়। বছরের প্রথম বিসিবির বোর্ড সভায় তামিমের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এতে, টাইগারদের সদ্য বিদায়ী অধিনায়ক মাশরাফীর স্থলাভিষিক্ত হলেন তামিম ইকবাল।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে দিয়ে অধিনায়কত্ব অধ্যায়ের ইতি টেনেছেন মাশরাফী। বাংলাদেশের পরবর্তী ওয়ানডে এপ্রিলের ২ তারিখ পাকিস্তানের বিপক্ষে। হাতে মাস খানেক সময় থাকলেও, এখনই নতুন অধিনায়ক ঠিক করে ফেলছে বিসিবি।

মাশরাফীর চোটের কারণে বিশ্বকাপের পর তামিমের অধিনায়কত্বে শ্রীলঙ্কা সফর করে টিম টাইগার্স। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশ। তবে, বিসিবির বিবেচনায় সবার আগে ছিলো সাকিব আল হাসানের নাম। কিন্তু,সাকিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা থাকায় তামিম ইকবালের নাম ঘোষণা করে বোর্ড।

scroll to top