Home আলোচিত সংবাদবেকসুর খালাস পেলেন সিলেটের আলোচিত নাম রাগীব আলী ও তার ছেলে

বেকসুর খালাস পেলেন সিলেটের আলোচিত নাম রাগীব আলী ও তার ছেলে

by Habiganj News 24
২ comments

দৈনিক সিলেটের ডাক পত্রিকা প্রকাশ সংক্রান্ত মামলায় বেকসুর খালাস পেয়েছেন পত্রিকাটির সম্পাদকমন্ডলীর সভাপতি ও প্রকাশক রাগীব আলী ও সম্পাদক আব্দুল হাই।

বুধবার (৫ফেব্রুয়ারি) সিলেটের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালত-এর বিচারক মো. শরীফ উদ্দীন এই আদেশ দেন।

ওই মামলায় ২০১৭ সালের ৯ মার্চ দৈনিক সিলেটের ডাক-এর সম্পাদকমন্ডলীর সভাপতি দেশের শিল্পপতি রাগীব আলী ও পত্রিকার সম্পাদক তাঁর ছেলে আব্দুল হাইকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছিলেন আদালত। এর পর এ সাজা ও দন্ডাদেশের বিরুদ্ধে আপীল করেন আসামী পক্ষ।

মামলা সূত্রে জানা যায়, ভূমি সংক্রান্ত দুটি মামলায় ২০১৬ সালের ১০ আগস্ট সিলেটের আদালত রাগীব আলী ও তাঁর ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওই সময়ে চিকিৎসা নিতে ভারতে যান রাগীব আলী ও আব্দুল হাই। গ্রেফতারি পরওয়ানা নিয়ে দেশের বাইরে অবস্থানকালে রাগীব আলী ও তাঁর ছেলে ‘দৈনিক সিলেটের ডাক’ পত্রিকা প্রকাশ করেন। পত্রিকায় রাগীব আলীর নাম প্রকাশক ও তাঁর ছেলে আব্দুল হাইয়ের নাম সম্পাদক হিসেবে ছাপা হয়।

গ্রেফতারি পরওয়ানাভুক্ত হওয়ার পর বিদেশে থাকাবস্থায় পত্রিকা সম্পাদনার দায়িত্ব পালন করে প্রকাশক রাগীব আলী ও সম্পাদক আব্দুল হাই পাঠকদের সাথে প্রতারণা করেছেন এমন অভিযোগে ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর সিলেট মহানগরীর উপশহরের বাসিন্দা গিয়াস উদ্দিন তালুকদার আদালতে একটি মামলা দায়ের করেন।

পরের বছরের ৯ মার্চ মামলার রায় ঘোষণা করা হয়। ২০১৭ সালের ৯ মার্চ ওই মামলার রায় ঘোষণা করেন আদালত। এ রায়ের বিরুদ্ধে আপীল করেন রাগীব আলী ও আব্দুল হাই। পত্রিকা প্রকাশ সংক্রান্ত মামলাসহ তিনটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ২০১৭ সালের ২৯ অক্টোবর কারাগার থেকে মুক্তি লাভ করেন রাগীব আলী ও আব্দুল হাই।

এরপর রায়ের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন আসামীপক্ষ।

বুধবার ওই মামলায় আসামী শিল্পপতি রাগীব আলী ও আব্দুল হাইকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি মো. নওশাদ আহমদ চৌধুরী এবং আসামী পক্ষে ছিলেন এডভোকেট ময়নুল ইসলাম।

You may also like

Comments are closed.