Home মাধবপুরএক বছরে বিমান খাতে লাভ ২৭৩ কোটি

এক বছরে বিমান খাতে লাভ ২৭৩ কোটি

০ comments
মাধবপুরে কাজিরচক নেছারিয়া দাখিল মাদ্রাসায় ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী বলেছেন গত ১ বছরের ভিতর সকল দেনা পরিশোধ করে বিমান মন্ত্রনালয় ২৭৩ কোটি টাকা আয় করেছে। বিমান এখন একটি লাভ জনক প্রতিষ্টানে রূপ
নিয়েছে। যাত্রীদের সুবিধার্থে হরষপুর মনতলা রেল স্টেশনে আন্তনগর সকল ধরনের ট্রেনের স্টেপিজ ব্যবস্থা করা হবে।

ঢাকা সিলেট মহাসড়ক ৬ লেনে উন্নিত করার প্রকল্প সরকার  হাতে নিয়েছে। ঢাকা সিলেট রেল লাইন ডাবল করার  কার্যক্রম শুরু হবে। এ গুলো হয়ে গুলো যাত্রীাদের দূর্ভোগ  কমে আসবে।

এক বছরে বিমান খাতে লাভ ২৭৩ কোটি

তিনি শুক্রবার সকালে মাধবপুর উপজেলার কাজিরচক নেছারিয়া দাখির মাদ্রসার ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলো বলেন।

সহকারী কমিশনার (ভুমি) আয়েশা আক্তারের সভাপতিত্বে অনুষ্টিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আব্দুর নুর, রহম আলী, সুকোমল রায়, তাজুল ইসলাম, প্রকৌশলী প্রদীপ কুমার সরকার , অধ্যক্ষ সিরাজুল হক প্রমূখ

You may also like