Close
Optional callout text
Hello World!

ময়মনসিংহে সব রুটে বাস চলাচল বন্ধ।

কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ শুরু হওয়া পরিবহন ধর্মঘটে ময়মনসিংহ থেকে ঢাকাসহ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দীর্ঘক্ষণ বাসের জন্য অপেক্ষা করে ফিরে যেতে হচ্ছে তাদের।

সোমবার বিকাল সাড়ে ৩টা থেকে মাসকান্দা বাসস্ট্যান্ড ও পাটগুদাম বাস টার্মিনালসহ সব রুটের বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন মালিক ও শ্রমিকরা। শ্রমিকদের মারধর এবং বিআরটিসি বাস প্রত্যাহারের দাবিতে এ ধর্মঘট আহবান করা হয় বলে জানা গেছে।

ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান জানান, প্রথমে স্বল্প পাল্লায় বিআরটিসি বাস দেয়া হলেও পর্যায়ক্রমে সেটি দুরপাল্লাসহ ময়মনসিংহের বিভিন্ন রুটে সম্প্রাসারণ করা হয়েছে। সমিতিকে না জানিয়ে গতকাল ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে ১০টি বিআরটিসি বাস দেয়া হয়েছে। তিনি জানান, তাদের দাবি ছিলো সমন্বয় করে বিআরটিসি বাস চালানোর কিন্তু সেটি না হওয়ায় পরিবহন ধর্মঘট ছাড়া বিকল্প কোন পথ ছিলো না।

নেত্রকোনা মহুয়া বাস সার্ভিসের চালক মোবারক হোসেন জানান, এই রুটে বিআরটিসির ১০টি বাস চললে আমাদের না খেয়ে থাকতে হবে।

 

scroll to top