Home বাংলাদেশ থেকে বাইসাইকেল আমদানির আগ্রহ মমতার

বাংলাদেশ থেকে বাইসাইকেল আমদানির আগ্রহ মমতার

০ comments
Momota-Hasina

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে আজ শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ থেকে সাইকেল আমদানি করার আগ্রহ দেখিয়েছেন।

মমতা বলেন, ‘পশ্চিমবঙ্গে বাইসাইকেলের বিশাল চাহিদা রয়েছে। পশ্চিমবঙ্গে বাইসাইকেল রপ্তানি করে বাংলাদেশ এই সুযোগটি কাজে লাগাতে পারে।’

ইউএনবি এক প্রতিবেদনে জানায়, বৈঠকের ফলাফল সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন সাংবাদিকদের অবহিত করেন।

এ বিষয়ে দুটি প্রস্তাব রেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানান, বাংলাদেশের উদ্যোক্তারা পশ্চিমবঙ্গে যৌথ উদ্যোগে বাইসাইকেল শিল্প স্থাপন করতে পারে ও তাঁর সরকার তাঁদের জন্য জমি বরাদ্দ দেবে।

প্রধান শিক্ষকদের সাথে মোতাচ্ছিরুল ইসলামের মতবিনিময়

দ্বিতীয়ত, তিনি বলেন, বাংলাদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে এ জাতীয় শিল্প স্থাপন করতে পারেন। এতে পরিবহন ব্যয় অনেকাংশে হ্রাস পাবে।