Close
Optional callout text
Hello World!

দেওবন্দের আন্তর্জাতিক সম্মেলন বন্ধ করল যোগী সরকার

দেওবন্দের আন্তর্জাতিক সম্মেলন বন্ধ করল যোগী সরকার

প্রখ্যাত ধর্মীয় সংগঠন ইসলামিক ফিকহ একাডেমি’র আয়োজনে ভারতের দারুল উলুম (ওয়াকফ) দেওবন্দে অনুষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল ফিকহ সেমিনার’ বন্ধ করে দিল কট্টর হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের নিয়ন্ত্রিত উত্তর প্রদেশ সরকার। অনুমতি না দেয়ার কারণ হিসেবে উত্তর প্রদেশে ১৪৪ ধারা জারী থাকার কথা জানানো হয়েছে।

জানা গেছে, দারুল উলুম ওয়াকফ দেওবন্দে ইসলামিক ফিকহ একাডেমির আয়োজনে ৩০ শে নভেম্বর থেকে শুরু হয়ে ২ ডিসেম্বর পর্যন্ত এই আন্তর্জাতিক সেমিনারটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। এর জন্য পূর্ণ প্রস্ততিও গ্রহণ করেছিল দেওবন্দ কর্তৃপক্ষ। কিন্তু উত্তর প্রদেশে ১৪৪ ধারা জারি থাকার কারণে প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠিতব্য ফিকহ সেমিনার আয়োজনের অনুমতি দেয়া হয়নি। পাশাপাশি এই প্রোগ্রামটি বন্ধ করার জন্য দেওবন্দ কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে নোটিশও পাঠানো হয়েছিল উত্তর প্রদেশ রাজ্য সরকারের পক্ষ থেকে। এ কারণে ইসলামিক ফিকহ একাডেমি তাদের এই অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নেয়।

ইসলামিক ফিকহ একাডেমি ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি মাওলানা খালেদ সাইফুল্লাহ রাহমানি আমন্ত্রিত অতিথিদের কাছে লিখিত চিঠির মাধ্যমে দাওয়াত প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৯ শে নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই প্রোগ্রাম আয়োজনের জন্য দারুল উলুম (ওয়াকফ) দেওবন্দ এবং ইসলামিক ফিকহ একাডেমির পক্ষ থেকে পরিপূর্ণ প্রস্ততি নেয়া হয়েছিল, কিন্তু পুরো উত্তর প্রদেশজুড়ে ১৪৪ ধারা জারি থাকার কারণে সরকারের পক্ষ থেকে এই মুহুর্তে প্রোগ্রাম না করার জন্য লিখিতভাবে নিষেধ করা হয়েছে। তাই নির্ধারিত তারিখে এই সেমিনারটি হচ্ছে না। তিনি আরও বলেন, প্রশাসনিক শৃঙ্খলা স্বাভাবিক হওয়ার পরে সেমিনারের নতুন তারিখ ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।

scroll to top