Home চুনারুঘাটচুনারুঘাটে মাটি চাপায় এক জনের মৃত্যু

চুনারুঘাটে মাটি চাপায় এক জনের মৃত্যু

০ comments

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মাটিচাপায় এক দিনমজুরের মৃত্যু হয়েছে। নিহতের নাম কাছম আলী (৪৫)।

শনিবার সকাল ৯টার দিকে উপজেলার রানীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দিনমজুর কাছম আলী উপজেলার রানীগাঁও ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আ. মতলিবের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রানীগাঁও গ্রামের চেরাগ আলীর বাড়িতে মাটির ঘর ভাঙার কাজ করছিলেন কাছম আলী।

সকাল ৯টার দিকে হঠাৎ করে ঘর ভেঙে মাটিতে চাপা পড়েকাছম আলীঘটনাস্থলেই মারা যান।

You may also like