Home আজমিরীগঞ্জআজমিরীগঞ্জ পৌষ সংক্রান্তি মেলায় জন মানুষের ঢল

আজমিরীগঞ্জ পৌষ সংক্রান্তি মেলায় জন মানুষের ঢল

০ comments

কনৌজ ব্যানার্জী: হবিগঞ্জের আজমিরীগঞ্জ জলসুখা ইউনিয়নের কালভৈরব মন্দিরের মাঠে প্রতিবছরের ন্যায় মকর সংক্রান্তি উপলক্ষ্যে মেলাটি হয়ে থাকে।

আজমিরীগঞ্জ জলসূখা মকর সংক্রান্তি মেলাটি ২০০ বছরের ঐতিহ্যবাহী মেলা। পৌষ সংক্রান্তির মেলাটি প্রতিবছরের মতো ২ দিন অনুষ্ঠিত হয়।

আজ সোমবার ও আগামী মঙ্গলবার পর্যন্ত ২ দিনে মেলাটি অনুষ্ঠিত হয়ে থাকে।

মেলায় শিশু ও কিশোরদের নাগরদোলা, ঘোড়ার দৌড়,চটপটি,ফুচকার দোকান সহ, ছোটদের খেলনা,মহিলাদের সাজসজ্জা, কসমেটিকস সহ কাপড়,ফলের, চিরা,মুড়ি, মিষ্টির, দোকানসহ নানা দোকান এই মেলায় বসছে।জলসূখা কালভৈরব মন্দিরে পৌষ সংক্রান্তি মেলায় হাজার হাজার  নারী – পুরুষের ভিড় জমে।এই মেলায় এসে অনেকেই আনন্দিত ও উচ্ছাস প্রকাশ করে।এই মেলায় নিরাপত্তার সহিত অনুষ্ঠিত হয়।

এই বিষয়ে আজমিরীগঞ্জ থানার এস আই জিয়াউর রহমান বলেন, মেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা আছি,কোন ধরনের বিশৃঙ্খলার সূযোগ নেই।কঠোর নিরাপত্তার সহিত এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।

You may also like