Close
Optional callout text
Hello World!

মাধবপুরে ওয়েভ ফাউন্ডেশন এর উদ্যোগে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

মাধবপুরে ওয়েভ ফাউন্ডেশন এর উদ্যোগে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

হবিগঞ্জের মাধবপুরে ওয়েভ ফাউন্ডেশন এর উদ্যোগে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণে প্রকল্প অবহিতকরণ ও উপজেলা অ্যাডভোকেসি নেটওয়ার্ক গঠন উপলক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১১ টায় উপজেলা মিলনায়তনে স্বচ্ছতায় শামসুদ্দিন তালুকদারের সভাপতিত্বে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মইনুল ইসলাম মইনুল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল কাইয়ুম, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, রহমান চৌধুরী সিলেট বিভাগীয় সহকারি সমন্বয়কারী ওয়েব ফাউন্ডেশন, হিজড়াদের পক্ষে বক্তব্য রাখেন মাধবপুর- শায়েস্তাগঞ্জ শাখা হিজড়া সংগঠনের সরদারিনি ভারতে শিকদার, হারুনুর রশীদ প্রমুখ। সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ওয়েভ ফাউন্ডেশন সিলেট বিভাগীয় সমন্বয়কারী শাহজাহান মিয়া। সভায় দলিত, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও হিজড়া প্রতিনিধিসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর লোক জন অংশগ্রহণ করেন।

scroll to top