Home হবিগঞ্জক্ষতিগ্রস্থ ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান

ক্ষতিগ্রস্থ ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান

০ comments

আজ ২৯ এপ্রিল ২০২১ তারিখে হবিগঞ্জ জেলার নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে “করোনা ভাইরাসজনিত কারণে ক্ষতিগ্রস্থ ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান কর্মসূচি” এর চতুর্থ দিনে মোট ১৮৩ জনকে মানবিক সহায়তা প্রদান করা হয়।

জেলা প্রশাসন, হবিগঞ্জের আয়োজনে এবং জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান- এর সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব তারেক মোহাম্মদ জাকারিয়া এবং জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য সদস্যবৃন্দ।

You may also like