Home আলোচিত সংবাদজেলা প্রশাসনের প্রশিক্ষণ কক্ষে কর্মচারীদের জন্য ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

জেলা প্রশাসনের প্রশিক্ষণ কক্ষে কর্মচারীদের জন্য ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

by Habiganj News 24
০ comments

আজ ৮ই মার্চ ২০২১, জেলা প্রশাসনের প্রশিক্ষণ কক্ষে ইউনিয়ন ভূমি সহকারী/উপ-সহকারী কর্মকর্তা, সার্ভেয়ার, রাজস্ব সহকারী, পেশকার, সার্টিফিকেট সহকারীসহ সমপর্যায়ের কর্মচারীদের জন্য ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক ইশরাত জাহান। উক্ত প্রশিক্ষণ কোর্সে সভাপতিত্ব করেন সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব তারেক মোহাম্মদ জাকারিয়া।

এসময় আরও উপস্থিত ছিলেন জনাব তওহীদ আহমদ সজল, উপপরিচালক, স্থানীয় সরকার, জনাব মর্জিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জনাব মিন্টু চৌধুরী, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ।

You may also like