Home লাখাইলাখাইয়ে ৩৩৪ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

লাখাইয়ে ৩৩৪ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

০ comments
Abu-zahir-Mp
লাখাই উপজেলা মৎস্য অধিদপ্তর কর্তৃক ২০২০-২০২১অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় বিভিন্ন জাতের ৩৩৪ কেজি পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে।বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে  হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মোঃ আবু জাহির এ পোনামাছ অবমুক্তকরণ করেন।
এ সময়  লাখাই উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহজাদা খসরু,   ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, এসিল্যান্ড ইয়াছিন আরাফাত রানা, সমাজসেবা কর্মকর্তা আফজালুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু হানিফ  ও মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন  ।

You may also like