Close
Optional callout text
Hello World!

শায়েস্তাগঞ্জে বাস চাপায় নিহত ২

Saystagonj-Road-Accident

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ এলাকায় যাত্রীবাহী বাস চাপায় ঘটনাস্থলেই দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১ টার দিকে শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জে বাসের ধাক্কায় ২ পথচারী নিহত
মুখোমুখি দুইটি বাসের সংঘর্ষ।

জানা যায়, সিলেট থেকে কুমিল্লাগামী কুমিল্লা ট্রান্সপোর্ট এর একটি গাড়ি (ঢাকা
মেট্রো-ব ১১-০৭৭১) নতুনব্রীজ এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা এক্সপ্রেস নামে
সেখানে দাঁড়ানো আরেকটি যাত্রীবাহী গাড়িকে (ঢাকা মেট্রো-ব ১১-১৫৬৯) সজোরে পিছন
দিকে ধাক্কা দেয়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।

নিহত একজন দাঁড়িয়ে থাকা আদনান এন্ড আরিদা পরিবহনের হেলপার ও অপর জন আউয়াল মিয়া (৪৫) শায়েস্তাগঞ্জ উপজেলার নিজগাঁও গ্রামের বাসিন্দা ।

এসময় আরও চার জন গুরুতর আহত হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

scroll to top