Home হবিগঞ্জহবিগঞ্জে করোনায় সুস্থ হয়ে আজ আরও ১১ জন বাড়ি ফিরলেন

হবিগঞ্জে করোনায় সুস্থ হয়ে আজ আরও ১১ জন বাড়ি ফিরলেন

by Habiganj News 24
০ comments

হবিগঞ্জে করোনা জয় করে ফলের ঝুড়ি ও নগদ টাকা নিয়ে আজও বাড়ি ফিরেছেন ১১ জন । আজ দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ড থেকে তাদেরকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়েছে ।

জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রত্যেককে ফলের ঝুড়ি ও নগদ অর্থ প্রদান করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, আজকের ছাড়পত্রপ্রাপ্ত ১১ জনের রিপোর্ট পুনরায় নেগটিভ আসায় তাদেরকে আনুষ্ঠানিকভাবে হাসপাতাল থেকে বিদায় দেয়া হয় ।ইতিপূর্বে দুই দফায় মোট ১১ জনকে সুস্থ্য ঘোষণা করে বাড়ীতে পাঠানো হয়েছে । এ নিয়ে জেলায় মোট ২২ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ।

তাছাড়াও আজ হবিগঞ্জে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৫ জন।

শনাক্ত হওয়া ১৫ জনের মধ্যে পুরুষ ১০,মহিলা ৫।

আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদরের ২ জন,লাখাই এর ১ জন, নবীগঞ্জ এর ৫ জন, আজমিরিগঞ্জ এর ৫ জন, এবং চুনারুঘাট ২ জন রয়েছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী হবিগঞ্জ জেলায় এ পর্যন্ত ১ শ’ ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন । এর মাঝে সুস্থ হয়েছেন ২২ জন, মারা গেছে এক শিশু। আক্রান্তদের মধ্যে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, চিকিৎসক, ওসি, পুলিশ সদস্য, নার্সসহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা-কর্মচারি রয়েছেন।

You may also like