Home আন্তর্জাতিকতুরস্কে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৪

তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৪

০ comments

তুরস্কের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৪ জন নিহত হয়েছে। এছাড়া এতে আহত হয়েছেন শতাধিক। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ৬ দশমিক ৮ মাত্রায় ভূমিকম্পে দেশটির বহু বাড়ি ঘর ধসে পড়েছে। এতে আতঙ্কিত হয়ে বহু বাসিন্দা রাস্তায় বের হয়ে আসে।

ভূমিকম্প কবলিত এলাজিগ প্রদেশের সিভ্রিস শহরে ৪০০ দলের বেশি উদ্ধার কর্মীদের পাঠানো হয়েছে।

মেলাহাট চান (৪৭) নামে ওই অঞ্চলের এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘এটি খুব ভয়ঙ্কর ছিল, আসবাবপত্রগুলো আমাদের উপরে পড়ছিল, আমরা ভয়ে বাইরে পালিয়ে এসেছি।

তিনি আরও বলেন, আগামী দিনগুলো আমরা শহরের বাইরে একটি ফার্মহাউসে কাটিয়ে দিব।

তুরস্কের দুর্যোগ ও জরুরী ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮ টা ৫৫ মিনিটে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে।

সংস্থাটি আরও জানিয়েছে, ভূমিকম্পে এলাজিগ প্রদেশের প্রদেশের ৮ জন এবং এর পার্শ্ববর্তী প্রদেশে মালাতিয়ায় ৬ জনের প্রাণহানি ঘটেছে।

You may also like