Home আলোচিত সংবাদইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম গ্রহণ করা শিশুকে আগামী ৪ বছর উপহার প্রদান করবেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম

ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম গ্রহণ করা শিশুকে আগামী ৪ বছর উপহার প্রদান করবেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম

by Habiganj News 24
০ comments

মানুষের কল্যাণে দিনরাত কাজ করে যাচ্ছেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম । সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি ছুটে চলেছেন জনতার দ্বারে ।

গত ০৬ মে ২০২০ ইং রোজ বুধবার সকালে নিজ অর্থায়ণে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা কমপ্লেক্সের মা ও নবজাতক শিশুর জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেন মোতাচ্ছিরুল ইসলাম।

তাছাড়াও উক্ত অনুষ্ঠানে তিনি আগামী ৪ বছর হবিগঞ্জ সদর উপজেলার প্রত্যেক ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স-এ জন্ম গ্রহণ করা প্রত্যেক শিশুকে বিশেষ উপহার প্রদানের ঘোষণা করেন। একইসাথে ঐদিন দুপুর বেলা প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে প্রাপ্ত খাদ্য সামগ্রী অত্র ইউনিয়নে গৃহবন্দি ও কর্মহীন মানুষের মাঝে উপহার হিসাবে পৌছে দেন।

বিকালে একই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের গৃহবন্দী, কর্মহীন মানুষের মাঝে মোতাচ্ছিরুর ইসলামের ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী খাদ্য সামগ্রী পৌছে দেন। এক পর্যায়ে খাদ্য সামগ্রী শেষ হয়ে যাওয়ায় তিনি উপস্থিত কিছু সংখ্যক মানুষকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

এ সময় ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরু ও ইউনিয়ন সদস্যগণসহ অত্র এলাকার মুরুব্বিয়ানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

You may also like