Home আলোচিত সংবাদ৫ ফুট সাড়ে ৯ ইঞ্চির ছেলে পেলেই বিয়ে করবেন অভিনেত্রী মৌসুমী হামিদ

৫ ফুট সাড়ে ৯ ইঞ্চির ছেলে পেলেই বিয়ে করবেন অভিনেত্রী মৌসুমী হামিদ

by Habiganj News 24
০ comments

বর্তমান সয়ের জনপ্রিয় ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী মৌসুমী হামিদ এ বছরের যেকোনো সময় বিয়ের পিঁড়িতে বসবেন বলে জানা গেছে। তবেঅসুবিধার বিষয় হলো এই তারকার উচ্চতা নিয়ে। ছেলে দেখে পছন্দ হলেও তাঁর সমান উচ্চতার ছেলে মিলছে না। যেকারণে তিনি বিয়ের পিঁড়িতে বসি বসি করেও বসতে পারছেন না।

মৌসুমী হামিদ জানান, আমার উচ্চতা ৫ ফুট সাড়ে ৯ ইঞ্চি। এই উচ্চতার ছেলে মেলানোর চেষ্টা করছি। কিন্তু লম্বা ছেলে তো খুঁজেই পাওয়া যায় না। সমানে এমন ছেলে পেলে যেকোনো মুহূর্তেই বিয়ে করে ফেলব।

মৌসুমী হামিদের উচ্চতা বেশি হওয়ায় অনেক নির্মাতারা তাঁকে নিয়ে কাজ করতে বিপাকে পড়ে যান। তাঁর সঙ্গে অভিনয়ের জন্য একই মাপের উচ্চতার অভিনেতার দরকার হয়। কিন্তু আমাদের মিডিয়ার বেশি ভাগ অভিনেতার উচ্চতা মৌসুমী হামিদের চেয়ে কম। লম্বা হওয়ার কারণে বিনোদনপাড়ায় মৌসুমী হামিদকে তালগাছ নামে ডাকা হয়।

তারকা জুটিতে খুব একটা বিশ্বাসী নন এই অভিনেত্রী। সবার সঙ্গে সমানতালে কাজ করেন মৌসুমী হামিদ। তিনি বলেন, ‘আমার কারও সঙ্গে কোনো ‘পেয়ার’ নেই। সবার সঙ্গে কাজ করি।’ কার সঙ্গে সবচেয়ে বেশি অভিনয় করেছেন-এমন প্রশ্ন শুনে হেসে ফেলেন মৌসুমী হামিদ। পরে আক্ষেপের সুরে বলেন, ‘আগে আফরান নিশো ও অপূর্বর সঙ্গে আমার সবচেয়ে বেশি কাজ হতো। উচ্চতায় আমরা ছিলাম বেশ মানানসই। দর্শক আমাদের সেসব নাটক বেশ পছন্দ করত। এখন সেই সুযোগ সীমিত।’

প্রসঙ্গত, মৌসুমী হামিদ এ বছর দেশের বিনোদনজগতে এক দশকে পা ফেললেন। দশকজুড়ে চরিত্র নিয়ে কোনো ছাড় দেননি এই অভিনেত্রী। পতিতা, রাস্তার মেয়ে, ভিখারি, ধনীর দুলালি, খুনি, থ্রিলার-সব চরিত্রেই সমানতালে অভিনয় করে গেছেন। সম্প্রতি ঢাকার তিন শ ফিটের একটি জেলেপাড়ায় শীতের মধ্যে দীর্ঘক্ষণ পানিতে নেমে শুটিং করতে হয়েছে এই অভিনেত্রীকে। আলী সুজন পরিচালিত সেই ‘নীড়ভাঙা ঢেউ’ নাটকটি খুব শিগগির চ্যানেল আইতে প্রচার করা হবে বলেও জানা যায়।

You may also like