Home লাখাই১২ ডাকাতি মামলা মামলার আসামী গ্রেফতার

১২ ডাকাতি মামলা মামলার আসামী গ্রেফতার

by Habiganj News
০ comments
১২-ডাকাতি-মামলার-আসামী-গ্রেফতার

লাখাই (হবিগঞ্জ): হবিগঞ্জের লাখাই উপজেলার স্বজন গ্রামের জালাল মিয়া (৩৫) নামে ১২ ডাকাতি মামলা ও ২ টি সংঘর্ষের মামলার আসামী কে গ্রেফতার করেছে পুলিশ।

সে ওই গ্রামের মৃত আবু মিয়ার পুত্র।

রোববার ভোররাত সাড়ে ৩ টার দিকে জেলার মাধবপুর উপজেলার ছাতিইয়ান এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার ওসি (তদন্ত) অজয় চন্দ্র দেবের নেতৃত্বে  পুলিশ তাকে গ্রেফতার করেন।

লাখাইয়ে মরমী কবি শেখ ভানু শাহ স্মৃতিফলক উন্মোচন

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, ডাকাত জালালের বিরুদ্ধে লাখাই থানায় ১১টি ও হবিগঞ্জ সদর থানায় ১টি ডাকাতি মামলা সহ আরো ২টি সংঘর্ষের মামলা রয়েছে।

You may also like