Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter
১০ নং মিরাশি ইউনিয়ন জামায়াতে ইসলামী ৮নং ওয়ার্ড শাখার কমিটি গঠন সম্পন্ন
ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও সাবেক হবিগঞ্জ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী হাফেজ নাজমুল হাসান জাবেদ এর পরিচালনায় ও ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল মান্নাফ মহুরীর সভাপতিত্বে লাতুরগাওঁ বাজারে ৮নং ওয়ার্ডের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আ.স.ম কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সদস্য শফিকুর রহমান, ইউনিয়ন জামায়াতে ইসলামীর বায়তুলমাল সেক্রেটারী ও সাবেক ছাত্র শিবিরের সভাপতি জসিম উদ্দিন, সাবেক থানা ছাত্র শিবির সেক্রেটারী সোহেল আহমেদ, ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারী শামীম গাজী প্রমুখ।
এতে হাফেজ জালাল উদ্দীনকে সভাপতি, আব্দুল কাদির সেক্রেটারী ,মীর মকসুদ আলী বায়তুলমাল সেক্রেটারী করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।