Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

আজ ৩০ শে এপ্রিল রোজ বৃহস্পতিবার হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রশাসনিক দক্ষতা ও যোগ্যতায় সুপরিচিত মো: আবদুল কাইয়ূম।
তিনি ১৯৯৪ সালের ২৭ মার্চ রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (ভৌতবিজ্ঞান) হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি ধারাবাহিকভাবে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, বসন্ত কুমারী গোপাল চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এল.আর. সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সুনাম ও দক্ষতার সাথে শিক্ষকতা করে আসছেন। সর্বশেষ ২০২৫ সালের ১১ ডিসেম্বর তিনি সহকারী প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) হিসেবে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে পদায়ন লাভ করেন।
তার সততা, নিষ্ঠা ও প্রশাসনিক দক্ষতা ইতোমধ্যেই শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে প্রশংসিত হয়েছে। প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণের পর বিদ্যালয়ের সহকারী শিক্ষক, সিনিয়র শিক্ষক, দেশ-বিদেশে অবস্থানরত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনের মাধ্যমে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক শিক্ষার্থী তাদের প্রিয় শিক্ষককে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন। এক শিক্ষার্থী লিখেন,
“শ্রদ্ধেয় প্রধান শিক্ষক, আপনাকে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে পেয়ে আমরা গর্বিত। আপনার জ্ঞান, অভিজ্ঞতা ও সঠিক নেতৃত্বে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আরও সফলতার পথে এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।”
অন্য এক শিক্ষার্থী তার শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেন,
“স্যার দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন। আমরা বিশ্বাস করি, স্যারের নেতৃত্বে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের হারানো গৌরব ও উজ্জ্বলতা পুনরায় ফিরে আসবে।”
বিদ্যালয় সংশ্লিষ্ট সকলের প্রত্যাশা— নতুন প্রধান শিক্ষক মো:আবদুল কাইয়ূম -এর দক্ষ নেতৃত্বে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় শিক্ষা, শৃঙ্খলা ও সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছাবে।