Home লাখাইহবিগঞ্জ লাখাই সড়কে ট্রাক্টর-সিএনজি দূর্ঘটনায় মহিলা নিহত,স্বামী সন্তান আহত

হবিগঞ্জ লাখাই সড়কে ট্রাক্টর-সিএনজি দূর্ঘটনায় মহিলা নিহত,স্বামী সন্তান আহত

০ comments

হবিগঞ্জে সিএনজি অটোরিকশা ও ট্রাক্টরের সংঘর্ষে এক মহিলা নিহত হয়েছেন।

এসময় তার স্বামী ও শিশু সন্তানসহ ৩ জন আহত হয়েছেন। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে হবিগঞ্জ-লাখাই সড়কের বামকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুদা বেগম (২২) সদর উপজেলার মির্জাপুর গ্রামের চান মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার লাখাই উপজেলার সিংহগ্রামে পিত্রালয় থেকে মাসুদা বেগম তার স্বামী চান মিয়া এবং তাদের ১৯ দিন বয়সী সন্তান মাহিন মিয়াকে ডাক্তার দেখাতে সিএনজি অটোরিকশাযোগে হবিগঞ্জ শহরের উদ্দেশ্যে রওয়ানা হন। বামকান্দি এলাকায় পৌছলে সিএনজি অটোরিকশার চালক বেপরোয়া গতিতে গিয়ে একটি ট্রাক্টরকে ধাক্কা দেয়। এতে মাসুদা ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত তার স্বামী, সন্তান ও অটোরিকশা চালককে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা জানান, দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। তার সন্তানের অবস্থাও আশংকাজনক।

You may also like