Home হবিগঞ্জহবিগঞ্জ জেলা লিগ্যাল এইড সেবাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছানোর জন্য মাসিক সভায় বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহন

হবিগঞ্জ জেলা লিগ্যাল এইড সেবাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছানোর জন্য মাসিক সভায় বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহন

০ comments

হবিগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা ২৫ অক্টোবর বিকেলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান হবিগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোঃ হাসানুল ইসলাম৷ সভাটি সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ( সিনিয়র সহকারী জজ) সম্পা জাহান৷

সভায় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল -০১ এর বিজ্ঞ বিচারক ( জেলা জজ), বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার,সিভিল সার্জন এর প্রতিনিধি, সাধারণ-সম্পাদক জেলা আইনজীবী সমিতি,পিপি,

জিপি, জেল সুপার,উপজেলা ভাইস চেয়ারম্যান,জেলার অন্যান্য সরকারী কর্মকতাগণ এবং এনজিও প্রতিনিধিবৃন্দ।

উক্ত সভায় জেলা লিগ্যাল এইড অফিসে প্রাপ্ত মামলার আবেদন সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা,লিগ্যাল এইড সেবাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছানোর জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা নেয়া হয়।

You may also like