Newsletter Subscribe
Enter your email address below and subscribe to our newsletter
Enter your email address below and subscribe to our newsletter

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে জনসাধারণের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প বিনা মূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।
রবিবার সকাল ১০ টায় হবিগঞ্জ পৌরসভার মাঠে ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ।
হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব সফিকুর রহমান সিতুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, হাজী এনামুল হক, এডভোকেট কামাল উদ্দিন সেলিম, আব্বাস উদ্দিন, জেলা বিএনপির সদস্য এম জি মুহিত, আজিজুর রহমান কাজল, নুরুল ইসলাম নানু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, সদস্য সচিব এমদাদুল হক এমরান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী, মিজানুর রহমান সুমন , জেলা মহিলা দলের সভানেত্রী এডভোকেট ফাতেমা ইয়াসমিন, জেলা কৃষক দলের সদস্য সচিব মফিজুল ইসলাম বাচ্চু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব সহ নেতৃবৃন্দ।