Enter your email address below and subscribe to our newsletter

হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহন

Share your love

হবিগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আহমেদ আলী মুকিব দায়িত্ব গ্রহন করেছেন৷

আজ বুধবার ( ১ এপ্রিল ) দুপুর ১২ টায় জেলা প্রশাসক ( জেলা পরিষদের প্রশাসকের দায়িত্বে) আবুল হাসনাত মোহাম্মদ আরেফিন এর কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেন৷ এসময় উপস্হিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত ) অরুনকৃষ্ণ পাল, সহকারী প্রকৌশলী সজিব আহমেদ ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার নাসিম হাসান প্রমূখ৷

দায়িত্ব গ্রহন করে নবনিযুক্ত হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব তার প্রতিক্রিয়ায় জানিয়ে বলেন- জেলা পরিষদের মাধ্যমে হবিগঞ্জ জেলাবাসীর জনসেবা ও উন্নয়নে তিনি কাজ করবেন৷ তার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন৷

গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) সরকারের স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্হানীয় সরকারের বিভাগের উপসচিব খোন্দকার ফরহাদ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে হবিগঞ্জ জেলা পরিষদ এর প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়৷ ​দেশের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে মঙ্গলবার ( ৩১ মার্চ দ্বিতীয় দফায় সারাদেশের আরো ১৪ টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

সেই তালিকায় হবিগঞ্জ জেলার দায়িত্ব অর্পণ করা হয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এর অত্যন্ত ঘনিষ্ঠজন হিসেনে পরিচিত বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক বানিয়াচং -আজমিরীগঞ্জের মাটি ও মানুষের নেতা আহমেদ আলী মুকিবের উপর৷

Share your love
সদর (হবিগঞ্জ) প্রতিনিধি
সদর (হবিগঞ্জ) প্রতিনিধি
Articles: 33

Stay informed and not overwhelmed, subscribe now!